রিফান্ড পলিসি | Sobuzpotro

রিফান্ড পলিসি

Last modified: September 20, 2023

আমরা বিশ্বাস করি পাঠকের আস্থাই আমাদের অন্যতম অর্জন। সবুজপত্র পেমেন্ট করার জন্য জনপ্রিয় মাধ্যম ক্যাশ অন ডেলিভারি হলেও ক্রেতাগণ তাদের সুবিধার্থে বিকাশ, নগদ, রকেট, কার্ডের মাধ্যমে অগ্রীম মূল্য পরিশোধ করে থাকেন। এছাড়াও আমাদের কিছু সীমাবদ্ধতার কারণে নির্দিষ্ট কিছু পণ্যের জন্য অগ্রীম পেমেন্ট নিতে হয়।

ক) রিফান্ড মাধ্যম

কোন কারণে নির্ধারিত সময়ে সবুজপত্র পণ্য সরবরাহ করতে ব্যর্থ হলে ক্রেতার পরিশোধিত অর্থ যে মাধ্যমে পরিশোধ করেছেন সেই একই মাধ্যমে (বিকাশ, নগদ, রকেট, কার্ড ও ব্যাংক ট্রান্সফার ইত্যাদি) ফেরত প্রদান করবে।

খ) রিফান্ডের সময়

অগ্রীম মূল্য পরিশোধিত অর্ডারটি ডেলিভারি না হলে কিংবা ডেলিভারি হবার পূর্বেই বাতিল হলে, রিফান্ড প্রসেস করতে সাধারণত ৭-১০ কর্মদিবস সময় লাগতে পারে (পেমেন্ট প্রসেসিং সময় ব্যতীত)।

গ) রিফান্ড নোটিফিকেশন

রিফান্ড করার পর ক্রেতাকে এসএমএস, ফোন, ইমেইল বা অন্য মাধ্যমে অবহিত করা হবে। রিফান্ড না পেলে ৩ দিনের মধ্যে যোগাযোগ করতে হবে।

ঘ) রিফান্ড অভিযোগ

যদি ৭-১০ কর্মদিবসের মধ্যে রিফান্ড না পান বা অভিযোগ থাকে, আমাদের care@rokomari.com এ যোগাযোগ করুন।

ঙ) ফেরতযোগ্য অর্থ
  • অগ্রীম মূল্য পরিশোধিত অর্ডার ক্যান্সেল হলে সম্পূর্ণ মূল্য রিফান্ড হবে।
  • ডেলিভারি না হলে বা ডেলিভারি পূর্বে বাতিল হলে সম্পূর্ণ মূল্য রিফান্ড হবে।
  • অতিরিক্ত পেমেন্ট বা স্টক না থাকলে অতিরিক্ত টাকা রিফান্ড হবে।
  • টেকনিক্যাল ভুলে বেশি টাকা কেটে থাকলে প্রমাণ দিলে ফেরত দেওয়া হবে।
  • প্রসেসিং স্ট্যাটাসে থাকা পণ্য যদি সরবরাহ না হয়, আলোচনা করে টাকা রিফান্ড করা হবে।
  • ক্যাশব্যাক অফার চলাকালীন অর্ডার ক্যান্সেল হলে ক্যাশব্যাক বাদে রিফান্ড হবে।
  • রিটার্ন/এক্সচেঞ্জ পলিসি অনুসারে, স্টক না থাকলে সম্পূর্ণ টাকা রিফান্ড হবে।
  • শুধুমাত্র ফেরত পাঠানো পণ্যের মূল্য রিফান্ড হবে, শিপিং চার্জ নয়।
  • ফিজিক্যালি ড্যামেজ হওয়া পণ্যের রিফান্ড নেই।
চ) অফেরতযোগ্য অর্থ
  • গিফট ভাউচার ফেরতযোগ্য নয়, তবে পরবর্তী অর্ডারে ব্যবহার করতে পারবেন।
  • সবুজপত্র ব্যালেন্সে জমা অর্থ রিফান্ডযোগ্য নয়, পরবর্তী অর্ডারে ব্যবহার করতে হবে।
  • শিপিং বা ডেলিভারি চার্জ ফেরতযোগ্য নয়।
  • ক্যাশ অন ডেলিভারি হলে কোনো টাকা রিফান্ড নেই।